বটু কৃষ্ণ হালদার
চুপ,
আলেয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে বিবেক আজ ক্লান্ত,
বাতাসে আজ বারুদের নয়,
জ্যান্ত লাশ পোড়ার গন্ধ,
তবু ও পরিবর্তনের গান শুনিয়ে যায়,
শুধু আমরাই চেয়ে ছিলাম বলে পরিবর্তন এসেছিল,
সে কথা আজ ভুলে গিয়ে মায়ের বুক থেকে সন্তান কেড়ে নাও,
ত্রিফলার নিচে হাঁটু জলে দাঁড়িয়ে ও আমরা পরিবর্তন দেখেছি,
অপরাধীর অপরাধ ঢাকতে,কবিতা কিংবা গান লিখতে ব্যস্ত পয়সা দিয়ে কেনা বুদ্ধিজীবীর দল,
যদি বলা যায় কিছু বুদ্ধিজীবী আর লেজ নাড়া কুকুরের চরিত্র সমান তবে কি কিছু ভুল হবে?
তোমরা যতই চুল চেরা বিশ্লেষণ কর না কেন,
তোমাদের লাশের পাহাড়ে গড়ব আমরা স্বপ্নের ইমারত,
কারণ,তোমাদের জীবনের দাম চার আনা থেকে বেশি নয়,
মনে রেখো,এখানেই শেষ নয়,
লাশ কাটা ঘরে ও বসে আছে আমাদের লোক,
তাই তো মরার পরে যমে নয়,রাজনৈতিক দল গুলো দড়ি টানাটানি খেলা করে,
নজরুল নেই,কে লিখবে শান্তি,সাম্যের গান?
প্রশ্ন করি আর কত মাটি লাল হলে তবে বাংলা শান্ত হবে?
আর কত রক্তের হোলি খেললে তবে বাংলা শান্ত হবে?
আর কত মায়ের কোল খালি হলে তবে বাংলা শান্ত হবে?
No comments:
Post a Comment