সম্পাদকের কলমে--জীবন জীবনের মত বয়ে চলে। এই জীবন নিয়েই তো আবার তৈরি হয় গল্প-উপন্যাস কথা- কাহিনী। আবার সমস্ত জীবনটাই যে গল্প হয়ে যাবে এমন এমনটাও কিন্তু নয়।
ভাষা ভাব ভাবনার সমন্বয়ে জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলি নিয়ে গড়ে ওঠে নানা গল্প কাহিনী। তার মধ্যে আবার নিরস সরস গল্প আছে পাঠকের মন ভরাতে গেলে ঘটনায় বৈচিত্র আনতে হয়। হাসিকান্না প্রেম-পরকীয়া সবই ত জীবনের অঙ্গ। এ সব অঙ্গ ভঙ্গ হলে পাঠকের মন অনেকাংশে নিরুৎসাহ হয়ে পড়ে। তাই যেখানে লেখকের কলমে জীবন রহস্য ঘনীভূত হয়ে ওঠে, মারপ্যাঁচ নিয়ে কাহিনী সৃষ্টি হয়, ক্রাইম রহস্য সত্যান্বেষী জীবনের মোড়- বাঁক।
যাক প্রসঙ্গ আর বাড়াবো না, এ বারের আমাদের নির্বাচিত গল্প সংখ্যা অন্যান্যবার থেকে কম । এর প্রধান কারণ বোধহয় কিছুদিন আগে হয়ে যাওয়া কলকাতার বইমেলা । তবে সব মিলিয়ে এবারের প্রকাশিত গল্পগুলো কিন্তু বেশ আকর্ষণীয় ও মনোগ্রাহী । শুধু আমার কথা নয়, আপনারা আমার কথার সত্যতা যাচাই করে দেখুন ও ভালো-মন্দ মন্তব্য করুন।--তাপসকিরণ রায়।
সহসম্পাদকের কলমে:
কখনো কখনো আমরা ভালো কাজকে তেমন ভাবে গুরুত্ব দিই না । আবার সেটা হাতে পেয়েও সময়ের অভাবে হাতছাড়া করে ফেলি। সবটার পেছনে হয়তো কিছু একটা কাজ করে। কারুর নিজের সেই ভালো কাজটা করার ইচ্ছা থাকলেও বর্তমান আর্থিক পরিস্থিতির দিকে তাকাতে হয়। ঘর পরিবার পরিজনদের কে দেখবে। সেখানে একটাই কথা উঠে আসে অর্থ। এই কথাগুলো বলা মানে একজন উৎসুক মানুষও পরিস্থিতির চাপে ভালো কাজ থেকে দূরে সরে যায়। আজ আমরা তেমনই বিভিন্ন বাধা বিঘ্ন অতিক্রম করে নতুন একটা বর্ষে পদার্পন করতে চলেছি। নতুন আশা নিয়েই সব কিছু শুরু করতে হবে।-- শমিত কর্মকার।
সহ সম্পাদকের কলমে--
কী আশ্চর্য এই সম্পর্ক শব্দটি। সম্পর্ক কথাটির ব্যাপ্তি অনেক বেশী।এক এক সময় এর রূপ এক এক রকম।সম্পর্ক তো অনেক রকম।
পরিবেশের সঙ্গে সম্পর্ক,ব্যক্তিগত,একান্ত ব্যক্তিগত,পারিবারিক ও সামাজিক,ব্যবসায়িক ও অফিসিয়াল।
পরিবেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারটি তো সহজাত।জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত।এ সম্পর্ক তো প্রাকৃতিক বলা যায়।
শিশু জন্মায় কোন পরিবারে। যত ই সে বেড়ে উঠতে থাকেতার সম্পর্কের পরিধিও ততই বাড়তে থাকে।বাড়ি থেকে স্কুল ,কলেজ কর্মক্ষেত্র সর্বত্রই অবিরত কোনো না কোনো সম্পর্ক গড়তেই থাকে।কখনো মধুর কখনো সাধারণ কখনো বা তিক্ততায় ভরা।সম্পর্কের শাখা প্রশাখা বিচিত্র পথে ধাবিত হতে থাকে।কত সম্পর্ক আবার শেষ ও হয়ে যায় মজা নদীর মতোই মাঝপথে।জীবনের বাঁকে বাঁকে সম্পর্ক যেমন গড়তে থাকে, ভাঙতেও থাকে।সীমাহীন স্বপ্ন নিয়ে যে সম্পর্ক শুরু স্বপ্ন ভঙ্গের বেদনায় সে সম্পর্ক যে অচিরেই নিভে যাবে তাতে আর আশ্চর্যের কি আছে!যে সম্পর্ক একদিন অপরিহার্য বলে মনে হয়েছিল পরে তাই আবার অনাবশ্যক বলে মনে হয়। বোঝা হয়ে চেপে বসে,সে সম্পর্কের দায়বদ্ধতা কে দায় বলেই মনে হতে থাকে।মনের টানাপোড়েনে একদিকে যেমন সম্পর্কের বুনোট আলগা হতে শুরু করে অন্যদিকে আবার সম্পর্কের বুনোট সুদৃঢ় হয়ে ওঠে।এভাবে চলতে চলতেই আমরা এগিয়ে চলি অবিচ্ছেদ্য এক সম্পর্কের দিকে। সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েই হোক কিংবা টানাপোড়েনের ঘাত প্রতিঘাত যাই হোক না কেন প্রতিটি ঘটনার প্রেক্ষাপটের নিরিখেই গড়ে ওঠে এক একটি স্বতন্ত্র গল্প, সে গল্পের পরিণতি কখনো মধুর কখনো বিষাদ জড়ানো জীবনের মলিন কথকতা। সম্পর্কের রূপ যেমনটিই হোক না কেন, তবুও তো সেই সব সম্পর্ক নিয়েই গড়ে ওঠা সে কথকতাই বলো বা গল্প সেগুলো গল্প হয়েই বেঁচে থাকে মানুষের মনে।
--সাবিত্রী দাস।
No comments:
Post a Comment