Wednesday, 6 April 2022

নক্ষত্র-- শিখা মালিক

নক্ষত্র  
শিখা মালিক
তারস্বরে চিৎকার  করে উঠলো নবজাতক ,শিশুর কান্নায় হাসছে সবাই।ঠানদি বললো - চোখ খোল বউ তোর কোলে আকাশের তারা এসেছে রে,অর্ধচেতন মা ধীরে ধীরে  চোখ মেলে কাপড় ছেঁড়া জড়িয়ে ফুটফুটে সেই সন্তান কে তার কোলে দেয় ধাইমা।সরমা দেখে উজ্জ্বল  জ্যোতিষ্ক ততক্ষনে কান্না থামিয়ে জন্মদাত্রীর দিকে পুটপুট চোখে তাকাচ্ছে,বাইরে শঙ্খধ্বনি হচ্ছে। ঠানদি বেরোলো আঁতুর ঘর থেকে ,বললেন  সতু মিষ্টি  নিয়ে আয় আকাশ থেকে তারা নেমে এসেছে তোর ঘরে,সতু মানে সত্যজিৎ  নবজাতকের পিতা।
মাথায় কোঁকড়া চুল তারা টলমলে পায়ে ঘুরে বেড়ায় সারা বাড়ি।
ঘরে রাখা ডুবি তবলা তারার খেলার জিনিস,নিঝুম দুপুরে মা একটু আঁচল পেতে  শুয়েছে বাড়িতে কয়েকটা চড়ুই আসে তাদের সাথে বেশ খেলে দুপুর টা। হঠাৎ  সুরে বেজে উঠলো ডুবি তবলা,কে বাজায় অমন মধুর সুরে!সরমা ধড়ফড়িয়ে উঠে বসলো তার তারা কে খুঁজতে গিয়ে খুঁজে  পেল  মিষ্টি  এক তবলজি ,মা তো অবাক  তার ছেলে যে তবলায় নাগাল পাচ্ছে না ভালো করে,ছন্দের নাগাল পেল কি করে এরকম বার বার হয়েছে  - তবলা তারাকে খুঁজে  দিয়েছে। তবলা আজও বাজছে প্রতিদিন খাওয়া  সেরে সবাই ঘুমাতে যায় যখন  তারা তখন তবলা বাজায় আজ মায়ের ছেলে নাম যশ খ্যাতি  সব পেয়েছে, যদি মা একবার আসে,কিন্তু  মা আসে না মা আজ আকাশের তারা

No comments:

Post a Comment

পরিবার আর স্কুল শিক্ষার ফল-- রূপো বর্মন

পরিবার আর স্কুল শিক্ষার ফল  রূপো বর্মন  একদিন সকাল দশটা নাগাদ। বছর এগারোর একটি মেয়ে ও একটি ছেলে বেশ আনন্দে হাটতে হাটতে স্কুলে যা...