Wednesday, 6 April 2022

প্রার্থনা-- বীরেন্দ্রনাথ মন্ডল

প্রার্থনা 
বীরেন্দ্রনাথ মন্ডল

ভগবানের প্রার্থনা আস্থার সহিত  করলে আমাদের মন তার প্রতি আকৃষ্ট হয়। প্রার্থনার শেষে আমি দেখি এক নৈসর্গিক বিস্ময় আমার ছেলের মুখমন্ডলে যে আমার পাশে বসে আমার প্রার্থনা নিঃশব্দে দেখছিল। সে জানতে পারল  আমি ভগবানের কাছে মিনতি করছি যে আমি যেন সব সময় ভগবানের প্রতি আকৃষ্ট থাকি । যেকোনো কঠিন বা সরল পরিস্থিতিতে। আমার ছেলের মুখেএক প্রশ্নবাচক চিহ্ন দেখে তাকে জিগ্যেস করলাম আমার প্রার্থনায় কি কি দেখলে যে তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ ?সে বলল তুমি ভগবানের কাছে একটা বড় বাড়ি দামি গাড়ি আরো ভোগ-বিলাসের জন্য নানা বিধ সরঞ্জাম চাইতে পারতে। কেন সব সময় ভগবানের পরীক্ষার জন্য তুমি প্রস্তুত থাকবে ? ছেলেকে বললাম ভগবানের প্রতি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারব। যেমন এক ক্লাসে পাশ করার পর আবার উপর ক্লাসে উত্তীর্ণ হওয়া যায়। সেইরকম আমরা  যদি একটা পরীক্ষার সম্মুখীন হয়ে উত্তীর্ণ না হতে পারি তাহলে পরবর্তী উঁচু ক্লাসে কিভাবে বসব ।ভগবান আমাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উঁচু স্তরে নিয়ে যান। এইসব পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ভগবানের প্রতি দৃঢ়  আস্থার  প্রয়োজন হয়। তাহলে কিভাবে এই আস্থার  প্রকাশ হয়? ধরা যাক আমরা কোন গুহার ভিতরে আটকা পড়ে গেলাম। বেরোবার কোন রাস্তা পাওয়া যাচ্ছে না। তখনই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব কিভাবে বাঁচব ও গুহা থেকে বের হওয়া যায়।যদি আমাদের প্রার্থনা কাজ দেয় তাহলে আমরা একটা ছোট আলোক রশ্মি দেখতে পাব এবং সে দিকে অগ্রসর হয়ে জানার চেষ্টা করব আলোর উৎস। কোথা দিয়ে এই আলো আসছে এবং সেদিকে কোন রাস্তা আছে কি না সেখান থেকে বেরিয়ে আমাদের প্রাণ বাঁচাবো ।সুতরাং আমরা যে ভগবানের কাছে প্রার্থনা করেছি কিভাবে আমরা বাঁচবো।
ভগবানও সেই আলোক রশ্মি দেখিয়ে আমাদের বিপদ থেকে বাঁচার রাস্তা দেখালেন। এই ভাবেই ভগবানের উপর তার শক্তির উপর আমাদের বিশ্বাস ও আস্থা সুদৃঢ় হয়। 

।।।।।।।।

No comments:

Post a Comment

পরিবার আর স্কুল শিক্ষার ফল-- রূপো বর্মন

পরিবার আর স্কুল শিক্ষার ফল  রূপো বর্মন  একদিন সকাল দশটা নাগাদ। বছর এগারোর একটি মেয়ে ও একটি ছেলে বেশ আনন্দে হাটতে হাটতে স্কুলে যা...