বিশ্বজিৎ রায় চৌধুরী
ঘুম আসছে না । পাশবালিশটা নিয়ে দুপায়ের মধ্যে জড়িয়ে এপাশ ওপাশ করছি । উঃ আঃ করে নাইট ল্যাম্পের আলোয় দেওয়ালের ওয়াল ক্লকে টাইম দেখতে চেষ্টা করলাম । ঘড়ির কাঁটা দুটোর কৌনিক অবস্থান আন্দাজ করে মনে হল রাত সাড়ে বারোটার একটু বেশি কিংবা আরও পাঁচ মিনিট বেশি ।
সন্ধ্যে রাতে ভারী এক পশলা বৃষ্টি হয়ে গেছে । তাই গরমটা কমে গিয়ে বেশ আরামদায়ক বোধ হলেও কিসব হাবিজাবি চিন্তা মাথায় ঢুকে ঘুরপাক খাচ্ছে । যতসব নষ্টামির চিন্তা । এসময় কোন রগরগে যুবতী মেয়ে যদি পাশে পেতাম !
নানা কারনে বিয়ে করে উঠতে পারিনি । তাই যৌবনের ডাক কেমন করে যে অগ্রাহ্য করে রয়েছি তা ভাবনায় ধাক্কা দিচ্ছে ।
কেমন যেন বিভোর অবস্থা । মাথায় কার হাতের নরম স্পর্শ পেলাম । একটা মিষ্টি গন্ধ , নারী শরীরে পারফিউম স্প্রে করে কেউ আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে শরীরে শরীর মিশিয়ে আমার মনের বিহ্বল বিভোর অবস্থা টের পেয়ে গেছে । আমি এখন তার হাতের ক্রীড়নক ।
মনে হচ্ছে আমার পুরুষাঙ্গ বের করে নিয়ে সে যথেচ্ছ খেলতে উন্মত্ত ।
আমার নষ্টামি চিন্তার এ কোন দোসর ! এ নারী তো শরীরী ভাষায় অশরীরী আত্মার নিপীড়ন ।
ফিসফিস করে বলল , শরীরের সান্নিধ্যে তুমি আমাকে বাগে পেয়ে যেভাবে মেরেছিলে আজকে সেভাবে আমার পালা , বুঝলে মশাই ।
আমি হাঁসফাঁস করতে লাগলাম । বললাম , মাপ করো , আমায় মাপ করো । আমি হয়তো ভুল করেছিলাম , তাই বলে তুমিও সেই একই ভুল করবে ?
না এ ভুল নয় গো । এ হল প্রতিশোধ । তুমি একাই জিতে যেতে পারো না । আমি একটা মেয়ে ছিলাম শরীরী আত্মায় । তাই আমি একটা পুরুষ শক্তির কাছে হেরে যাবো । শক্তির জোর দেখিয়ে সব পুরুষরাই নারী শরীরকে দুর্বল মনে করে । আমি এখন সে মানব শরীরের ভাষায় তোমার লিপ্সা চরিতার্থ করব না । আমি তোমার সম্ভোগ লিপ্সা এমনভাবে চরিতার্থ করব যাতে তোমার অনিদ্রাজনিত নষ্ট চিন্তার অবসান ঘটে । আমিও তোমাকে পরিপূর্ণ ভাবে ভোগ করে চির ঘুম পাড়াব গো ।
তুমি ঘুমিয়ে পড়বে । আমাদের যৌন সম্ভোগ সন্তৃপ্ত হলেই তুমি চির নিদ্রায় ঢলে পড়বে ।
ঘুম আসছে , আমার ঘুম আসছে । অনেক দিন এমন ঘুম আসেনি ।
আমি ঘুমাতে যাচ্ছি । আমি চিরশয়ন শয্যায় ঘুমাতে যাচ্ছি । গুড্ নাইট । গুড নাইট । গুড নাইট ম্যাডাম ।
***লেখক : বিশ্বজিৎ রায় চৌধুরী
ঠিকানা : গ্রাম - বিশ্বনাথপুর
পোস্ট - রামনাথপুর
জেলা - উত্তর ২৪ পরগনা
পিন - ৭৪৩৪২৩
মোবাইল - ৯৬৪৭১৩৮১২৬
মেইল আইডি : biswajitroychoudhury672@gmail.com
No comments:
Post a Comment